, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
পটুয়াখালীতে নুডলস খাওয়া নিয়ে ঝগড়ায় স্বদেশির হাতে চীনা শ্রমিক খুন

পটুয়াখালীতে নুডলস খাওয়া নিয়ে ঝগড়ায় স্বদেশির হাতে চীনা শ্রমিক খুন

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাং লিউ জুন (৩৫) নামে এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে নুডলস খাওয়াকে কেন্দ্র করে চীনা নাগরিক সং জিয়াংয়ের (৩০) ছুরিকাঘাতে সহকর্মী সাং লিউ জুন মারা যান। এ ঘটনায় অভিযুক্ত চীনা শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নুডলস খাওয়াকে কেন্দ্র করে পায়রা তাপ বিদুৎকেন্দ্রের অভ্যন্তরে এক চীনা নাগরিকের ছুরিকাঘাতে অপর এক চীনা নাগরিক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net