বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৪

শিরোনাম :
বরিশালে যথাযোগ্য মর্যাদায় ১০ই মহররম পবিত্র আসুরা পালিত

বরিশালে যথাযোগ্য মর্যাদায় ১০ই মহররম পবিত্র আসুরা পালিত

dynamic-sidebar

 

বরিশালে যথাযোগ্য ১০ই মহররম পবিত্র আসুরা উপলক্ষে বিভিন্ন সংগঠন মিলাদ-দোয়া-মোনাজাত ও শোক মাতম র‌্যালির মাধ্যমে পালিত হয়েছে।

বিকালে নগরীর ফলপট্রি মহররম কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় পুলিশের কঠোর প্রহরার মধ্যে শোক মাতম র‌্যালি বেড় করে। শোক মাতম র‌্যালিটি নগরীর বিভিন্ন স্থানের মোড়ে মোড়ে থামিয়ে হায় হোসেন হাসান বলে খঞ্জর আর জিঞ্জির দিয়ে নিজের শরীর রক্তাক্ত করে।

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জন্য ফলপট্রি মহররম কমিটিকে রাতের পরিবর্তে দিনে শোক র‌্যালি করার অনুমতি প্রদান করে নগর পুলিশ প্রশাসন।

তবে ফলপট্রি মহররম কমিটির ঐতিহ্যবাহি তাজিয়া করার অনুমতি না পাওয়ার কারনে আর সময় স্বল্পতার কারনে তাজিয়া করা সম্ভব হয়নি বলে আয়োজক কমিটি জানান।

অপরদিকে নগরীর নতুনবাজার এলাকা থেকে পাক পাঞ্জাতনীয়া পরিষদের ব্যানারে একটি র‌্যালি বেড় করে র‌্যালিটিতে মহররমের সংগিত পরিবেশনের মাধ্যমে শোক র‌্যালি করে।

এছাড়া ধর্মপ্রান মুসল্লীরা নগরীর বিভিন্ন মসজিদে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net