বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯

শিরোনাম :
বরিশাল নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

বরিশাল নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

dynamic-sidebar

নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ‍দুই জনকে আটক করা হয়। সোমবার ডিবি অফিসের একটি ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সোমাবার সকাল ১০ টায় এসআই/ মোঃ শাহাদাৎ হোসেন তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বরিশাল মহানগরী এলাকায় অভিযান ডিউটি করার সময় এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন বিআরটিসি কাউন্ডার এর উত্তর পার্শ্বে কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ সজিব ফকির (২২), পিং- মোঃ সোহরাব ফকির, মাতা- পারভীন বেগম, সাং- খাঁনজাপুর, ০৭নং খাঁনজাপুর ইউনিয়ন, থানা- গৌরনদী, জেলা- বরিশালকে আটক করেন এবং তাহার নিকট হইতে ২২ (বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে তাহার বিরুদ্ধে মাদক আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে এসআই/ মোঃ শাহাদাৎ হোসেন তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাড়ে ১২ টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন ২২নং ওয়ার্ডে জিয়া সড়কস্থ মৃধা বাড়ীর জনৈক মনির (পুলিশ) এর দুই কক্ষ বিশিষ্ট চৌচালা টিনের ঘরের সামনের কক্ষ হইতে আসামী মোঃ রাশেদ (২৬), পিং- মোঃ মেহেদী হাসান মৃধা, মাতা- রুমা বেগম, সাং-জিয়া সড়ক, মৃধা বাড়ি, জনৈক মনির পুলিশের ভাড়াটিয়া, ২২নং ওয়ার্ড, থানা- কোতয়ালি মডেল, বিএমপি, বরিশালকে আটক করেন এবং তাহার নিকট হইতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে তাহার বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু হইয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net