শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

শিরোনাম :
বরিশালে জজের গাড়ি চালক, আইনজীবীসহ আটক ৪ জনের বিরুদ্ধে জুয়ার মামলা- ২ জনের জামিন

বরিশালে জজের গাড়ি চালক, আইনজীবীসহ আটক ৪ জনের বিরুদ্ধে জুয়ার মামলা- ২ জনের জামিন

dynamic-sidebar

জজ আদালতের বিচারকের গাড়ি চালক ও আইনজীবী সহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত জুয়ার মামলায় ২ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। ২ অক্টোবর সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে বিচারাধীন আদালত ৪ জনের দুজনকে জামিন দিয়ে বাকি দুজনকে জেল হাজতে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়, হাজতে যাওয়া দুজন হচ্ছে বাংলা বাজার এলাকার আলাল হাওলাদার ও আলতাফ মেমোরিয়াল গার্লস স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ছলিম মৃধা এবং জামিনপ্রাপ্ত দুজন হল বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকের গাড়ি চালক ফারুক হাওলাদার ও বরিশাল আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শেখ জিয়াউর রহমান রুমী। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন এস আই মহিউদ্দিন আহমেদ। অভিযোগে তিনি বলেন জুয়া খেলার খবর পেয়ে সি এন্ড বি পুল সংলগ্ন যশোর মটরস নামীয় টিনসেড ঘরের একটি কক্ষে অভিযান চালানো হয়। দৌড়ে পালানোর সময় তাদের আটক করে জুয়া খেলার ৬ হাজার ৫ শ ৬২ টাকাসহ ২ সেট তাস উদ্ধার করা হয়। এভাবে মামলা দায়েরের পর এস আই রফিকুল ইসলাম অভিযুক্তদের আদালতে সোপর্দ করে আটক রাখার আবেদন জানায়। ফারুক ও রুমী নিজেদের জামিন আবেদন করে। আদালত শুনানীতে ২ জনের জামিন মঞ্জুর করে দুইজনকে জেল হাজতে পাঠিয়ে দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net