রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬

শিরোনাম :
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রোজা (১৪) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইয়াসিনুল হক। তিনি জানান, ২০ আগস্ট মা ও মামার সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে পারাবাত-১৮ লঞ্চে রওনা দেয় রোজা। রাত দেড়টার দিকে লঞ্চটি মেঘনা নদীর শাখা নদী অতিক্রম করার সময় হঠাৎ নদীতে ঝাঁপ দেয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মৃত রোজা ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা ছিল। পরিবারের সদস্যরা জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল। প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ বরিশালের সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি মহাসড়ক নির্মানের সিধান্ত প্রধানমন্ত্রীর গৌরনদীতে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

অবশেষে মাধবপাশা জনগণের পাশে সাংসদ রুবিনা মিরা

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি ।।মাধপপাশা ভাঙ্গা বেইলী ব্রীজের পাশে স্থানীয় নির্মিত কাঠের সাকোঁর ব্যায় বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।

 

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাঙ্গা বেইলী ব্রীজ এলাকায় কাঠের সাঁকো নির্মাণ করে বরিশাল-বানারীপাড়া সড়কে স্থানীয়রা একটি কাঠের সাঁকো নির্মান করেন। বিভিন্ন অনলাইন পোর্টালে জনসাধারণের কাছ থেকে নাম মাত্র কিছু পয়সা ওঠানোর সাংবাদটি প্রচার হয়। যাহা স্থানীয়রা কাঠের সাঁকোর ব্যায় পরিশোধ করবে বলে জানা যায়।

 

গত মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাক খালে পড়ে। এতে জেলার সাথে বানারীপাড়া, স্বরুপকাঠীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েপরে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরী শুধু যাত্রী পারাপারের জন্য স্থানীয়রা নৌকার ব্যবস্থা করলেও সেখানে নৌকাডুবির ঘটনা ঘটে।

 

পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে কাঠের তৈরী সাকো নির্মাণ করে ওই দিন দুপুরের পর থেকে যাত্রী পারাপারের ব্যবস্থা গ্রহণ করা হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাংসদ রুবিনা মিরা ঘোষণা দেন ওই কাঠের সাঁকোর ব্যায়ভার তিনি সম্পূর্ণ বহন করবেন। এছাড়াও তিনি ঘোষণা করেন ব্রীজটি যাতে নতুন ভাবে নির্মাণ করা হয় সে ব্যবস্থা তিনি গ্রহন করবেন। তিনি অতি দ্রুত স্থানীয়দের অর্থাৎ যারা কাঠের সাকোঁ তৈরি করেছেন তাদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net