, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
ভারতের বিতর্কিত নাগরিক আইন ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে ববিতে মানববন্ধন

ভারতের বিতর্কিত নাগরিক আইন ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে ববিতে মানববন্ধন

dynamic-sidebar

শফিক মুন্সি ::

ভারতের বিতর্কিত নাগরিক আইন ( এন আর সি এবং সিএএ বিল) বাতিলের দাবিতে এবং সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধন শেষে মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। এসময় মিছিলকারীদের হাতে বিতর্কিত নাগরিক আইন বাতিলের দাবিযুক্ত প্লাকার্ড দেখা গেছে।

মাটি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলিশা মুনতাজ, মাহমুদুল হাসান তমাল, রাজু গাজী, রফিক হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ভারতে সংখ্যা লঘুদের ওপর চলমান গত এক দশকের নির্যাতনের মধ্যে বর্তমান সহিংসতাকে সর্বোচ্চ বলে আখ্যা দেন। তারা বলেন, ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার তৃতীয় রাতেও বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে। এটা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের পক্ষপাতী আচরণ বলেই ধারণা করা যায়।

বক্তারা আরো উল্লেখ করেন, গত রোববার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আমরা এই জঘন্য ও নারকীয় হামলার প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দ্রুতই যেন বিতর্কিত সকল নাগরিক আইন বাতিল করার পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূচনা হয়েছিলো রোববার, যা পরে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয় বলে সংবাদদাতারা জানাচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net