, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক

বরিশালে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

dynamic-sidebar

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড কালিকাপুর গ্রামে পুকুর থেকে নার্গিস বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, রবিবার সকালে নার্গিস বেগমকে বসত ঘরে দেখতে না পেয়ে শশুরবাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেণ। এক পর্যায় বাড়ির সামনে পুকুরের ঘাটে নার্গিস বেগমকে পরে থাকতে দেখেন শাশুড়ি মোর্শেদা বেগম। পরে তার ডাক-চিৎকারে ঘরের লোকজন এসে নার্গিস বেগমকে পুকুর থেকে উঠিয়ে আনেন।

সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত নার্সিগ বেগম পৌরসভার কালিকাপুর গ্রামের আলমগীর সরদারের মেয়ে।

নিহতের পরিবারের দাবী নার্গিস বেগমের স্বামী রিয়াজ হাওলাদার উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারে ঔষধের ব্যাবসা করেন। সেই সুবাদে সেখানে একটি মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। এতে বাঁধা দেওয়ায় নার্গিস বেগমকে স্বামী রিয়াজ হত্যা করেছে। তারা আরো বলেন, বিয়ের পর থেকেই স্বামী রিয়াজ সহ তার পরিবারের লোকজন নার্গিসের উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছে।

স্থানীয়রা জানান, স্বামীর সাথে নার্গিস বেগমের সম্পর্ক তেমন একটা ভাল যাচ্ছিলো না। তাই নার্গিসের মৃত্যুর ঘটনায় এলাকায় নানা বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না দূর্ঘটনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net