বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৪

শিরোনাম :
আগামিকাল থেকে ১০ দিন বিদ্যুৎ থাকবে না পটুয়াখালী-বরগুনায়

আগামিকাল থেকে ১০ দিন বিদ্যুৎ থাকবে না পটুয়াখালী-বরগুনায়

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ পটুয়াখালী ও বরগুনায় শুক্রবার থেকে টানা ১০ দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের তার পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৬ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

পটুয়াখালী ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. রবিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ বলেন, পটুয়াখালীর সব উপজেলা, বরগুনার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলার গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়বেন। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক সংযোগ স্বাভাবিক করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net