নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ডিস ব্যবসায়ী ওবায়দুলকে হত্যার চেষ্টায় দুই পা ভেঙ্গে দিয়ে কুপিয়ে-পিটিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওবায়দুল ডিস ব্যবসার পাশাপাশি ঢাকায় তার একটি মালিকানাধীন টেলিকম প্রতিষ্ঠানে রয়েছে। গত ১৫ ই মার্চ দুপুর দেড়টায় রাজাপুরের পটুয়াখালী মিয়ার হাট বাজার এ ঘটনা ঘটে। আহত ওবায়দুল ঝালকাঠির কাঠালিয়া থানার ছোট কৈখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় গত ১৬ ই মার্চ সোমবার আহতের মা নূরজাহান বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার নামধারী আসামিরা হলো রাজাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী অপু মৃধা ও তাদের সহযোগী আংগারিয়া আব্দুস সত্তার তালুকদারের ছেলে হৃদয় তালুকদার, আউয়াল হাওলাদারের ছেলে নাঈমুল হাওলাদার এবং জব্বারের ছেলে নাইম। এছাড়া অজ্ঞাতনামা দুই তিন জনকে আসামি করা হয়েছে।ডিস ব্যবসায়ী রাসেল জানান, দীর্ঘদিন ধরে রাজাপুর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে অপু সহ তার সহযোগী সন্ত্রাসীরা। এছাড়া মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন ছিনতাই-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। রাজাপুরে মাদক ব্যবসায়ী অপুর মাদক বাণিজ্যে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
ঘটনার দিন গত শুক্রবার অপু তার সহযোগীরা রাজাপুরের আংগারিয়া এলাকায় প্রকাশ্যে যুব সমাজের মাঝে মাদক বিক্রি করে, এ সময় ডিস ব্যবসায়ী রাসেল মাদক বিক্রিতে প্রতিবাদ করলে অপুর সাথে রাসেলের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে অপু সহ তার সহযোগী সন্ত্রাসীরা রাসেলকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী অপু ও তার সহযোগীরা রাসেলকে হত্যার চেষ্টায় পরিকল্পনা করে। ওই দিন বিকেলে আংগারিয়া গ্রামে রাসেলকে পরিকল্পনা অনুযায়ী অপু সহ তার সহযোগীরা রাসেলকে খুঁজতে এলাকায় যায়, তাকে না পেয়ে অপু সহ তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।
পরের দিন রবিবার ১৫ মার্চ পুটিয়া খালি মিয়ার হাট বাজারে ডিস ব্যবসায়ী রাসেলের ব্যবসায়িক পার্টনার ওবায়দুল হাওলাদার কে সেলুনে পেয়ে অপু ও তাদের সহযোগী হৃদয় তালুকদার, নাঈমুল হাওলাদার, নাঈম সহ দুই তিন জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অপু সহ অন্যান্যরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথার বাম পাশে রক্তাক্ত করেন। রক্তাক্ত অবস্থায় ওবায়দুল মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাতুর দিয়ে পিটিয়ে তার দু পা ভেঙ্গে দেয় অপু সহ অন্যান্যরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে ওবায়দুল হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অপর একটি সূত্র জানায় মাদক ব্যবসায়ী অপুর বাবা পুলিশ সদস্য হওয়ায় তার ক্ষমতার দাপট দেখিয়ে রাজাপুরে অপুও তার সহযোগীরা মাদক বাণিজ্য জমজমাট চালিয়ে যাচ্ছে। বাবা পুলিশ থাকায় ক্ষমতাকে অপব্যবহার করে অপু সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই দিলীপ জানান, আসামিরা পলাতক রয়েছে তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply