, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশালে মুজিব শতবাষির্কী পালনে বাঁধা ॥ উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে মুজিব শতবাষির্কী পালনে বাঁধা ॥ উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানা আওয়ামীলীগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষির্কী পালনে বাঁধা প্রদানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৬, জিআর মামলা নং ২৩/২০। গত ১৬ মার্চ কাজির হাট থানায় মামলাটিায়ের করেন কাজির হাট থানা আওয়ামীলীগের সহ প্তর সম্পাক মোঃ আবুল বাশার খান।

মামলার আসামীরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহফুজুল আলম লিটন, আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী এম.এ রহিম শরীফ, আব্দুর রহমান শরীফ, রেজাউল করিম। দায়েরকৃত মামলায় কাজিরহাট থানা আওয়ামীলীগ কার্যালয়ের তালা ভেঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাখাসিনার ছবি ভাংচুর করে খালে ফেলে য়ো হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলা সুত্রে জানাগেছে, গত ১৫ মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে কাজির হাট থানা আওয়ামীলীগের কার্যালয়ের তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করে একটি টেলিভিশন যার মুল্য ১৯ হাজার ৫শ টাকা, ১৭ মার্চ উপলক্ষে প্রস্তুত করা ব্যানার , পোষ্টার, সাইনবোর্ড , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাধাই করা ছবি নিয়ে যায় এবং নতুন সাটার লাগিয়ে নতুন তালঅ লাগিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে থাকা থানা আওয়ামীলীগের সহ প্তর সম্পাদকে কার্যালয়ের ভেতরে প্রবেশ ও মিটিং করলে খুন করার ভয়ভিতি প্রর্শন করে।

এদিকে মামলা দায়ের করায় বরিশাল ৪ আসনের সংস সদস্য পঙ্কজ নাথের প্রভাবে এজাহার ভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে কাজিরহাট থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার খান ও সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান মিয়া। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই অভিযোগ করেন। এতে বলা হয়েছে আসামীরা বাদী সহ সাক্ষিদেরকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে তারা মামলায় এজাহার ভুক্ত সকল আসামীর গ্রেপ্তারের দাবি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net