, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
বরিশালের সকল পার্ক-বিনোদন কেন্দ্রে লোক সমাগমের উপর নিষেধাজ্ঞা জারির দাবী

বরিশালের সকল পার্ক-বিনোদন কেন্দ্রে লোক সমাগমের উপর নিষেধাজ্ঞা জারির দাবী

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ সারা বিশ্বে মহামারি আকার ধারন করেছে করোনা ভাইরাস। এই ভাইরাসটি নিয়ে এখন আতঙ্কিত গোটা বিশ্ব। খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে অন্য দেশে। কিংবা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে।

করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতায় কুয়াকাটা-কক্সবাজার সহ দেশের সকল পর্যটন এলাকা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

তাই করোনা ভাইরাস রোধে বরিশালের সকল পার্ক কিংবা বিনোদন কেন্দ্রগুলো বন্ধের দাবী জানিয়েছেন নগরবাসী।

সূত্র জানায়, বরিশাল নগরীর বিবির পুকুর পাড়া, ত্রিশ গোডাউন এলাকা, বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক সহ বিভিন্ন পার্কে প্রতিদিন অনেক মানুষের সমাগম হয়। কিন্তু একসাথে অধিক মানুষের আড্ডা, সভা কিংবা সমাবেশের জন্য একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর নিশেষ করলেও মানছে না এরা।

সরেজমিনে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পরে দেখা যায় আজও বিবির পুকুর পাড়, বঙ্গবন্ধু উদ্যান, চৌমাথা লেক, মুক্তিযোদ্ধা পার্ক সহ বিভিন্ন পার্কে মানুষের সমাগম ছিলো। তবে এসব স্থানে প্রতিদিনের চেয়ে কিছুটা ভীড় কম দেখা গেছে।

আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জানায়, অনতিবিলম্বে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান, ৩০ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, চৌমাথা লেক ও বিবির পুকুর পাড়ের লোক সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

শাওন হাওলাদার বলেন, অযথা পাবলিক প্লেসে ঘোরাঘুরি করলে নগদ টাকা জরিমানা করা উচিত বলে মনে করছি তাই জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ কমিশনার মহোদয় দ্রুত কোন ব্যবস্থা নিবেন এমনটাই দাবী করছি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এ পর্যন্ত ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩৬৭। এর মধ্যে ৮, ৯৭০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৭৪৯।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net