, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
বরিশাল নগরীতে রাত ১২ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

বরিশাল নগরীতে রাত ১২ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: আজ বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে বরিশাল নগরীর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। আজ সন্ধ্যা থেকে এই নির্দেশনা জানিয়ে দেয়া হয়। কিন্তু কি কারণে এমন নির্দেশনা দেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, আজ সন্ধ্যা নাগাদ বরিশাল মেট্রোপলিটন থানা পুলিশ দোকানে দোকানে গিয়ে এই নির্দেশনা জানিয়ে দেয়। তারা দোক‍ানিদের এই নির্দেশনা যথাযথভাবে পালনের অনুরোধ জানিয়েছেন।

নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার চা বিক্রেতা শাহাদাৎ জানান, সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন থানা পুলিশের সদস্যরা তাদের দোকানে এসেছিলেন। তারা রাত ১২ টার পর দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন এই এলাকার সব দোকানিদের। তবে এর কারণ সম্পর্কে তারা কিছু জানাননি। এমনকি কতদিন পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে সে বিষয়টিও জানা যায়নি।

এ বিষয়ে জানতে কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে ফোন দেয়া হলে তিনি জরুরি মিটিংএ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ফোন রিসিভ করেন সাবইন্সপেক্টর মো: আশ্রাফুল। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।তবে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন কোন নির্দেশনা দেয়া হয়নি।প্রসংগত, নথুল্লাবাদ এলাকার দোকানগুলো প্রায় সারারাতই খোলা থাকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net