স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও হ্যান্ড গ্লোভস বিতরন করা হয়েছে।
আজ রবিবার (২২মার্চ) সকালে নগরীর সদর রোডে এসব বিতরন করা হয়।
এসময় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের নির্দেশনায় করোনা ভাইরাসের সচেতনতা জন্য নগরজুড়ে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply