, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
করোনা সন্দেহে বরিশালে রোগীর বাসায় অভিযান

করোনা সন্দেহে বরিশালে রোগীর বাসায় অভিযান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে সন্দেহজনক রোগী তার শ্বশুর বাড়িতে থাকায় তাকে বাড়িতে পাওয়া যায়নি।

অন্যদিকে করোনা ভাইরাস মোকাবিলায় জনসমাগম এড়াতে আজও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ শুক্রবার সকলে নগরীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে জনসমাগমে থাকার কারণে একজনকে ১ হাজার টাকা ও নতুন বাজার এলাকায় দোকানে মূল্য তালিকা না থাকায় এক দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার।

এ দিকে জনসামাগম প্রতিরোধে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় জনসামগম এড়াতে পুলিশ বেশ কয়েকজনকে কান ধরিয়ে উঠবস করায়।

এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া নগরীর বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। অধিকাংশ এলাকাই ছিল জনশূন্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net