, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
মুলাদীর সফিপুর ইউনিয়নের কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন আ’লীগ নেতা আবুল কালাম সিকদার

মুলাদীর সফিপুর ইউনিয়নের কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন আ’লীগ নেতা আবুল কালাম সিকদার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের সংত্রমণ ঠেকাতে সরকারি নির্দেশে গৃহবন্দী সারাদেশের মানুষ। আর তাই দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের খেটে খাওয়া দুস্থ পরিবারগুলো কর্মহীন হয়ে পরেছে।

 

 

এসব অসহায় পরিবারের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ও মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম সিকদারের ব্যক্তিগত তহবিল থেকে সফিপুরের অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে নগদ অর্থ সহ ১০কেজি চাল,২কেজি ডাল, ২কেজি আলু,১লিটার তৈল, ১কেজি পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

গত চার দিন থেকে সোমবার (৩০ মার্চ) দুপুর পর্যন্ত সফিপুর ইউনিয়নের প্রতিটি আনাচে-কানাচে এবং প্রতিটি ওয়ার্ডে হতদরিদ্র ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ৩৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন,সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহাসিন সিকদার,মুলাদী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক,মুস্তাফিজুর রহমান সুজন নলী,সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মুন্সী প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net