, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত

বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার॥ বরিশাল মেট্টোপলিন পুলিশ (বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর নির্দেশে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে জনসচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(১এপ্রিল) বেলা ১২ টায় নগরীর আমতলার মোড় বিএমপি কমিশনারের কার্যালয় থেকে এ বিশেষ মহড়া শুরু হয়ে সদর রোড,জেলখানার মোড়, নথুল্লাবাদ সহ নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। এর আগে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিএমপি কার্যালয়ের সামনে বিভিন্ন যানবাহনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক স্টীকার লাগিয়ে দেন।

 

এ সময় তিনি বলেন, প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। এ ভাইরাসের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ ঘরে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।ডিসি ডিবি জাহাঙ্গীর হোসেন মল্লিক,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকারিয়া রহমান,সহকারী কমিশনার ট্রাফিক(দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার(উত্তর) এ কেএম ফায়েজুর রহমান সহ পুলিশের উর্ধবতন কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net