, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
বরিশালে মেট্রোপলিটন পুলিশের খাদ্য সহায়তা প্রদান

বরিশালে মেট্রোপলিটন পুলিশের খাদ্য সহায়তা প্রদান

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রামন এড়াতে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) থেকে দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। বরিশাল পুলিশ লাইন্সে ৩শ’ পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল এবং ১ টি করে সাবান প্যাকেটজাত করা হয়।

প্রথম দিন বিতরনের জন্য মেট্রোপলিটনের ৪ থানার ওসি’র কাছে ১শ’ পাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় মেট্রোপলিটনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

৪ থানার ওসিগন সংশ্লিস্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই খাদ্য সহায়তা বিতরন করবেন।করোনা সংক্রামন এড়াতে মানুষকে নিজ নিজ ঘরে রাখার জন্য কর্মহীন জনগনের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।করোনা সংকট দির্ঘায়িত হলেও দরিদ্রদের এই খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net