, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
বরিশালে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন মানুষের দরজায় কোতয়ালী থানার ওসি

বরিশালে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন মানুষের দরজায় কোতয়ালী থানার ওসি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার আওয়াতাধীন এলাকাগুলো কর্মহীন মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দিনভর বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কর্তৃক ত্রাণ সামগ্রী নিয়ে কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে বিতরণ করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানায়- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া বিশেষ নির্দেশনা দিয়েছেন। সেই সাথে প্রতিটি থানার বাসিন্দাদের জন্য চাল, ডাল, ও আলুসহ খাদ্যসামগ্রী বরাদ্দও করেছেন।

মূলত বরাদ্দের এ খাদ্যসামগ্রীই বৃহস্পতিবার ওসি নুরুল ইসলাম নিজে উপস্থিত থেকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। স্থানীয় সাধারন জনগন পুলিশের একজন মাঠপর্যায়ের কর্মকর্তার এমন ইতিবাচক ভুমিকার ব্যাপক প্রশংসা করেছেন।

 

ওসি নুরুল ইসলাম জানান,বরিশাল মেট্রপলিটন পুলিশের সুযোগ্য কমিশনার স্যারের দিক নির্দেশনায় আমরা মেট্রোপলিটন আওতাধীন ৪ থানার ওসিগণ সংশ্লিস্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই খাদ্য সহায়তা বিতরন করছি।পরবর্তীতে আরও বিতরণের প্রস্তুতি রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net