, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
রিক্সা চালক ও পথচারীদের মাঝে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ

রিক্সা চালক ও পথচারীদের মাঝে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রিকশা চালক, ঠ্যালাগাড়ি চালক ও সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় নগরীর সদর রোড বিবির পুকুরপাড়ে মাস্ক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার।

এ সময় তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে রিকশায় এক জনের বেশী যাত্রী উঠানো যাবেনা। মোটর সাইকেলে শুধু চালক ব্যাতীত অন্য কোন আরোহী নেয়া যাবেনা।

ট্রাফিক আইন মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন। পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমেই আমরা করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাব। মাস্ক বিতরণের পরে রিকশা চালক ও পথচারীদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কারের পদ্ধতি শিখিয়ে দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জাকারিয়া রহমান জিকু, সহকারী কমিশনার (ট্রাফিক) মাসুদ রানা, সহকারী কমিশনার এ কে এম ফায়েজুর রহমান, টিআই আঃ রহিম, টিআই বিদ্যৎ চন্দ্র দে, সার্জেন্ট রানা, সার্জেন্ট হাসান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net