বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
মানবতার বিরুদ্ধে বিবেকবর্জিত শত্রু সন্ত্রাসীরা : খালেদা জিয়া

মানবতার বিরুদ্ধে বিবেকবর্জিত শত্রু সন্ত্রাসীরা : খালেদা জিয়া

dynamic-sidebar

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসীদের রঙ একই। এরা মানবতার বিরুদ্ধে বিবেকবর্জিত শত্রু। এরা দুনিয়াজুড়ে সভ্যতার দেহে ছুরিকাঘাত করছে। এরা গণতন্ত্র, উন্নত সমাজ ও সংস্কৃতিসহ অগ্রগামী মানবজাতির শ্রেষ্ঠ কীর্তিগুলোকে ধুলায় মিশিয়ে দিয়ে আবারও মধ্যযুগীয় অন্ধকার ফিরিয়ে আনতে চাচ্ছে। আদিম পাশবিকতার এরা নব্য সংস্করণ। রক্তপায়ী বন্দুকধারী সন্ত্রাসীদের রক্তাক্ত তাণ্ডবে বিশ্বের দেশে দেশে মানুষের শান্তি, স্থিতি ও স্বাভাবিক জীবনযাপন নিরাপদহীন হয়ে উঠেছে। মানুষের এগিয়ে যাওয়ার উজ্জ্বল ভবিষ্যৎকে এরা দুঃস্বপ্নের বিভীষিকায় ঠেলে দিয়েছে। বেপরোয়া মানুষ হত্যাকারী উগ্রবাদীরা মানসিকভাবে অসুস্থ। এদের সৃষ্ট অন্ধকারময় পর্বের অবসান ঘটাতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসে বন্দুক হামলায় ৫৮ জনের মৃত্যু ও পাঁচশ’র অধিক মানুষের আহত হওয়ার পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে খালেদা জিয়া এই কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, সন্ত্রাসীরা যে দেশেরই হোক এদের স্থানীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙ্গে ফেলতে হবে। এজন্য শুভবুদ্ধিসম্পন্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে বন্দুক হামলায় ৫৮ জনের মৃত্যু ও পাঁচশ’র অধিক মানুষের আহত হওয়ার পৈশাচিক ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net