, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
ছিন্নমূলদের খাবার খাওয়ানো কর্মসূচিতে ডিজিএফআই কর্ণেল মোহাম্মদ বাকের

ছিন্নমূলদের খাবার খাওয়ানো কর্মসূচিতে ডিজিএফআই কর্ণেল মোহাম্মদ বাকের

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: করোনায় কর্মহীন ও অসহয় মানুষের পাশে কাজ করছে বরিশালের গণমাধ্যমকর্মীরা। এই কাজে সহযোগী হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যার যার অবস্থান থেকে আর্থিকভাবেই দাঁড়াচ্ছেন অনেকে।

গত ১৪ দিন একটাটান নৌবন্দরের ছিন্নমূল শিশু ও অসহায়দের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাবার সরবরাহ অব্যাহত থাকবে। মঙ্গলবার রাত আটাটয় শিশু ও অসহায়দের হাতে খাবার তুলে দিতে উপস্থিত হন ডিজিএফআই বরিশালের প্রধান কর্নেল মোহাম্মদ বাকের।

গণমাধ্যমকর্মীরা নিজ নিজ গণমাধ্যমে কাজ করার পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রতিদিন দুই শতাধিক ছিন্নমূল শিশু ও অসহয়দের খাবারের ব্যবস্থা করার জন্য কাজ করে চলেছেন।

বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবত প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বরিশালের সকল গণমাধ্যম সংগঠনের কর্মীরা একজোট হয়ে ওই দায়িত্ব পালন করছেন। এর সঙ্গে যুক্ত হচ্ছেন সামাজের নানা পেশার মানুষ। করোনা পরিস্থিতি না স্বাভাবিক হওয়া পর্যন্ত এই খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান করোনায় কর্মহীনদের সহযোগিতা দিচ্ছেন। আমরা বরিশাল নদী বন্দরে থাকা ছিন্নমূল শিশু ও অসহয়দের জন্য রাতের খাবার ব্যবস্থা করার চেষ্টা করছি।

এই উদ্যোগের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যুক্ত হচ্ছেন। গণমাধ্যমকর্মী এবং অন্যদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজ চালিয়ে যেতে চাই। বর্তমানে করোনার কারণে হোটেল ও লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় তাদের খাবার সংকট দেখা দেয়। এসব মানুষের এক বেলা খাবার ব্যবস্থা করার ইচ্ছা থেকেই বরিশালের গণমাধ্যম কর্মীরা কাজ শুরু করে।

গণমাধ্যম কর্মীরা আহ্বান জানাচ্ছে, তাদের দেওয়া প্রতিদিন রাতে খাবার সরবরাহ কর্মসূচির বাইরে যদি কোন ব্যক্তি-প্রতিষ্ঠান রাতের খাবার সরবরাহ করতে চান, তাহলে যেন তারা একটু আগে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। তাহলে ওইদিন আর গণমাধ্যম কর্মীরা খাবার সরবরাহ করবে না। একই সময় একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান খাবার সরবরাহ করলে অপচয় হওয়ার আশঙ্কা দেখা দেবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net