, ,

শিরোনাম :
ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান
বরিশালে করোনা প্রতিরোধে শুক্রুবার থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ ঘোষনা

বরিশালে করোনা প্রতিরোধে শুক্রুবার থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ ঘোষনা

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে প্রাণঘাতি মহামারি করোনা প্রতিরোধে বরিশাল নগরীতে সকল প্রকার মোটর সাইকেল চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে সরকারী কাজে ব্যবহৃত, স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের মোটর সাইকেল এর আওতামুক্ত থাকবে।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকালে তিনি জানান,করোনা প্রতিরোধে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে ১০ এপ্রিল শুক্রবার থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত বরিশালে মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে। এর আগে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ভাড়া মোটর সাইকেল সহ অসংখ্য মোটর সাইকেল ব্যাক্তিগত কাজে চলাচল করায় এ ব্যাবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও জানান,সরকারী কাজে ব্যবহৃত,স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের মোটরসাইকেল এ ঘোষনার আওতামুক্ত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net