, ,

শিরোনাম :
ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান

বরিশাল নৌবন্দরে লঞ্চে আগুন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল নদী বন্দরের পল্টুনে নোঙর করে রাখা একটি লঞ্চ আগুনে পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়।

লঞ্চের স্টাফরা সাংবাদিকদের জানান, এমভি চন্দ্রদীপ নামের লঞ্চটি বরিশাল থেকে পাতারহাট হয়ে মজুচৌধুরীর হাট রুটে যাতায়াত করতো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে নৌযান চলাচল বন্ধ হওয়ার পর থেকে বরিশাল নদী বন্দরের পল্টুনে এ লঞ্চটিকে নোঙ্গর করে রাখা হয়। দুই থেকে তিনজন স্টাফ লঞ্চটি দেখভাল করতেন। ফজরের নামাজ পড়তে স্টাফরা লঞ্চের বাহিরে যান। নামাজ শেষে ফিরে লঞ্চে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

অগ্নিকাণ্ডে লঞ্চে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে লঞ্চটিতে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এদিকে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, আগুনে লঞ্চের স্টিলের কাঠামো ছাড়া বাকি সবকিছু পুড়ে গেছে। লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অল্পের জন্য পাশে থাকা অন্য লঞ্চগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net