স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পরা অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ প্রোর্টাল ‘বিডি ক্রাইম ২৪ ডট কম’।
শুক্রবার (১০ এপ্রিল) নগরীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পরিবারের মাঝে বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি ক্রাইম ২৪ ডট কম নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক রেহানা ইয়াসমিন ও ব্যবস্থাপনা পরিচালক ও বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী দেয়া হয়।

এসময় বিডি ক্রাইম ২৪ ডট কমের নির্বাহী সম্পাদক সাঈদ খান, ব্যবস্থাপনা সম্পাদক এইচ আর হীরা, সাংবাদিক এইচ এম হেলাল, সজল, মাসুদ, শাকিল অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিডি ক্রাইম ২৪ ডট কমের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply