, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশালে রেড ক্রিসেন্ট সোসাইটির জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

বরিশালে রেড ক্রিসেন্ট সোসাইটির জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :করোনা সংক্রমন প্রতিরোধে জোড়ালোভাবে কার্যক্রম পরিচালনা করছে বরিশালে রেড ক্রিসেন্ট সোসাইটি। যার ধারবাহিকতায় গত ৩১ মার্চ থেকে এ অব্দি বরিশাল নগরীর বিভিন্ন এলাকায়, বাজার, গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় জীবাণুনাশক স্প্রে করেছেন তারা।

এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক প্রচারনা চালিয়ে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আতিকুজ্জামান শুভ জানান, ইউনিট লেভেল অফিসার মোঃ গোলাম কবির, সেক্রেটারি মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, উপ যুব প্রধান আশিকুল আলমসহ সশ্লিষ্টসকলে করোনা সংক্রম প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষে কাজ করে যাচ্ছি।

যে ধারাবাহিকতায় আমরা মাইকে প্রচারণার পাশাপাশি লিফলেটও বিতরন করেছি। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বাজার, মসজিদে আমরা জীবানুনাশক স্ত্রে দিচ্ছি নিয়মিতো। এছাড়াও সম্প্রতি জেলখানায় মনিটরিং কার্যক্রমও শুরু করেছি।

তিনি বলেন, আমরা চাই মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে আরো বেশি সচেতন হোক এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া বন্ধ করুক। পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত হোক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net