হাফিজ স্বাধীন :বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি বসতঘর ভস্মিভূত হয়েছে। এসময় গোয়ালঘরে বাঁধা তিনটি বাছুর পুড়ে মারাগেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টিয়াখালী ঠাকুরবাড়ি পুল সংলগ্ন হানিফ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে বিসিসি’র ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কর্তা হানিফ মিয়া গরুঘরে মশা তাড়াতে ‘ধুপ’ জ্বালায়। এসময় অসর্তকতা বশতঃ ওই আগুন প্রথমে গোয়ালঘর, পরে পার্শ্ববর্তী গৃহকর্তার ঘরে লেগে যায়। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে গোয়ালঘরে বাঁধা তিনটি বাছুর অগ্নিদগ্ধে মারা যায়।
পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক হানিফ মিয়া। অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে যান ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার। এসময় তিনি ক্ষতিগ্রস্তকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply