, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
করোনা: শিক্ষার্থীদের সহায়তায় ববি’র বিভিন্ন বিভাগ

করোনা: শিক্ষার্থীদের সহায়তায় ববি’র বিভিন্ন বিভাগ

dynamic-sidebar

রবিউল ইসলাম,ববি প্রতিনিধি::

গত ১০ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগ করোনা বিপর্যয়ে আর্থিক সংকটে ভোগা শিক্ষার্থীদের যথাযথ সাহায্য প্রদান করছে। বিভাগ গুলো শিক্ষার্থীদের জন্য একটি তহবিল ও একটি কমিটি গঠন করেছে। ইতোমধ্যে প্রতিটি বিভাগ তাদের শিক্ষার্থীদের আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ তাদের উন্নয়ন তহবিল ও ছাত্র কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছে। অন্যদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগও শিক্ষার্থীদের খোঁজ-খবর রাখছে ও আর্থিক সাহায্য প্রদান করছে। এমন চিত্র বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগেই।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ জানান, শিক্ষার্থীরা বিভাগীয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলেই যথাযথ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। আমাদের উপাচার্য স্যারের আহবানে সাড়া দিয়ে লোকপ্রশাসন বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগেই এই কার্যক্রম চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net