, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
বরিশালে করোনা সন্দেহে মৃত শিশুর জানাজা ও দাফন সম্পন্ন করলো পুলিশ

বরিশালে করোনা সন্দেহে মৃত শিশুর জানাজা ও দাফন সম্পন্ন করলো পুলিশ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনার সংক্রমণ ও চলমান সংকট মোকাবিলায় শুরু থেকেই নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দিনরাত জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে ভূয়সী প্রশংসার দাবী রাখছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

জনগণ কে করোনার প্রকোপ থেকে শুধু সুরক্ষার প্রচেষ্টা নয়, মৃত ব্যক্তির জানাযা এবং দাফন কাজ সম্পন্ন করলো বিএমপি। বরিশা কোতয়ালী মডেল থানাধীন।

 

বিসিসি ১২ নং ওয়ার্ড খ্রিষ্টান কলোনি সংলগ্ন হিরণ মিয়ার আমবাগান সড়কের শারিরীক প্রতিবন্ধী সবুজ হাওলাদার এর করোনা আক্রান্ত সন্দেহে মারা যাওয়া দেড় বছর বয়সের শিশুর জানাজা ও দাফন কাজে কেউ এগিয়ে না আসায় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নির্দেশে এই কাজ সম্পন্ন করা হয়।

 

এ সময় কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত শিশুর জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net