, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশালে প্রাইভেটকার ছিনতাইকারীর চক্রের সদস্য আটক

বরিশালে প্রাইভেটকার ছিনতাইকারীর চক্রের সদস্য আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোংলা বন্দরের পুরানো বাসষ্টান থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার ৯দিন পর উদ্ধার করেছে পুলিশ। ওই চুরির ঘটনায় জড়িত থাকায় আন্ত:জেলা গাড়ি সিন্ডিগেট চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। মোংলা উপজেলার সুন্দরবন এলাকার বাশতলা গ্রামের এমদাদ শিকারী রেন্ট এ কারে ভাড়ায় চালাইতো এই প্রাইভেট কারটি।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল বন্দরের শিল্প এলাকার বাসষ্টান্ড থেকে নাইন্টি মডেলের সাদা রংয়ের ঢাকা-মেট্ট্র-(ঘ-১১৫২৬২) নাম্বারের একটি প্রাইভেট কার চুরি হয়ে যায়। এ গাড়ি চুরির ঘটনায় মোংলা থানায় অভিযোগ করে মালিক পক্ষ। অভিযোগের সুত্রধরে বাসষ্টান এলাকায় পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে মোংলা থানা পুলিশ।

১৭ এপ্রিল মোংলার কুমারখালী এলাকা থেকে আটক করা হয় গাড়ি ছিনতাই চক্রের অন্যতম সদস্য ঝালকাঠী জেলার রাজাপুর থানার তারাবুনিয়া গ্রামের মোসারেফ হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার (২৩) কে। এর পর জিজ্ঞিাসাবাদে তার দেয়া তথ্য মতে মোংলা থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই মোঃ আবদুল আহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে বরিশালের কাউনিয়া এলাকা থেকে উদ্ধার করেন প্রাইভেট কারটি। ওই সময় চুরির সাথে জড়িত বরিশাল জেলার কাউনিয়া থানার চরবাড়িয়া ৭নং ওয়ার্ডের বাসিন্ধা মৃত জব্বার হাওলাদারের ছেলে মোঃ শামিম (৪০) ও ঝালকাঠী জেলার নলচিঠি থানার চৌকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মঞ্জু মোল্লা (৬০) কে আটক করা হয়।

শনিবার গাড়ী ছিনতাই চক্রের ওই তিন সদস্যকে গাড়ীসহ মোংলা থানায় আনা হয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রশাসন। পরে গাড়ীটি পুলিশের জিম্মায় রেখে বিকালে অন্য সদস্য আলতাফ ফরাজীর ছেলে গিয়াস উদ্দিন আল মামুন (৩৭) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার জিউধারা ৫নং ওয়ার্ডের বাসিন্ধা মোসারেফ হাওলাদারের ছেলে মোঃ আল আমিনসহ আরো ২জন অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের শেষে ছিনতাই চক্রের ওই তিন সদস্য কে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার পুলিশ কর্মকর্তা আবদুল আহাদ জানান, দেশব্যাপি ওই গাড়ী ছিনতাই চক্রের একটি বড় নেট ওয়ার্ক রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় তাদের সক্রিয় সদস্য রয়েছে। এলাকা ভিত্তিক তারা সম্মনয় করে গাড়ী চুরি ও ছিনতাই করে থাকে এ চক্রটি। তবে প্রশাসনের নজরদারীতে কোন চোর বা অপরাধকারী পুলিশের হাত থেকে রেহাই পাবেনা বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net