নিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় চলমান পরিস্থিতিতে বরিশালে টিসিবির পণ্য ক্রয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে একসাথে ভিড় করছে ক্রেতারা। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্রশাসনিক সহয়তা কামনা করেছেন টিসিবির ডিলার ও সাধারন ক্রেতারা।
টিসিবি সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রমজান মাস পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকবে। কিন্তু সঠিকভাবে পণ্য সরবরাহ এবং করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে না। এতে সামাজিক দূরত্ব বজায় না থাকায় ক্রেতাদের মাঝে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের মাধ্যমে বরিশাল নগরের কাউনিয়া এ কাদের স্কুলের সামনে টিসিবি’র পন্য বিক্রি করতে দেখা যায়। সেখানে সামাজিক দুরত্ব মানছেনা সাধারন মানুষ।
এছাড়াও নগরের কেডিসি মাঠ, দরগাবাড়ী, সাগরদী, সোনামিয়ার পুল, সিএন্ডবি ১নং পুল, পূর্বপাশের গলি, ভাটিখানা ১ম গলি, কাশিপুর বায়তুর রহমান জামে মসজিদ মাঠ সংলগ্ন, কাউনিয়া এ কাদের স্কুল মাঠ, বৈদ্যপাড়া, ২৭ নং ওয়ার্ড কমিশনার অফিস সংলগ্ন মাঠ, জানুকিসিং রোড সংলগ্ন মাঠে পন্য বিক্রি’র কার্যক্রম পরিচালনা করা হয়।
টিসিবির পণ্য কিনতে আসা এনামুল হক বলেন, বাজারের চেয়ে টিসিবি পণ্যের দাম তুলনামূলক কম। এ জন্য সকলে পণ্য কেনার জন্য ভিড় করছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
আরেক ক্রেতা আমিনুল ইসলাম সবুজ বলেন, কম দামে পণ্য পাচ্ছি তাই কিনতে চলে আসছি। এখানে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের কোন কার্যক্রম দেখছিনা। সবাই পন্য কিনতে এসেছে, তিব্র রোদে দাড়িয়ে থাকা কষ্টের।
টিসিবির ডিলাররা বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে মালামাল বিতরণ করার চেষ্টা করছি। কিন্তু সাধারন মানুষকে তা বোঝানো যাচ্ছেনা। প্রশাসনিক সহযোগিতা পেলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। আমরাও দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে ক্রেতাদের সচেতন করছি। কিন্তু কেউ আমাদের কথা মানতে চায় না। সবাই একসাথে পণ্য কেনার জন্য হুড়োহুড়ি করছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply