, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক

তালতলী উপজেলা লগডাউন ঘোষণা

dynamic-sidebar

বরগুনা তালতলী প্রতিনিধি ॥ সম্প্রতিক সময়ে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশের অনেক জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে বরগুনা জেলা লকডাউন ঘোষণা করা করেছেন জেলা প্রশাসক।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরগুনার তালতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক নৌপথে যানচলাচল বন্ধ থাকিবে। কোনো ব্যক্তি জেলা ও উপজেলার বাইরে যেতে পারবেন না ও অাসতেও পারবে না।
নিষেধাজ্ঞা চলার সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।

তবে জরুরি পরিসেবা যেমন: চিকিৎসা খাদ্যদ্রব্য সরবরাহ, সংবাদ সংগ্রহ, ত্রাণবাহী পরিবহন ইত্যাদি এর আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net