, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশালের বাজারগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানান্তরের সিদ্ধান্ত

বরিশালের বাজারগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানান্তরের সিদ্ধান্ত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারী রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ (২০এপ্রিল) জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, নগরীর বাংলা বাজারের নতুন নির্ধারিত স্থান আলতাফ মেমোরিয়াল বালিকা স্কুল মাঠ, নতুন বাজারের নতুন নির্ধারিত স্থান মথুরানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ, চৌমাথা বাজারের নতুন নির্ধারিত স্থান হাতেম আলী কলেজ মাঠ, বটতলা বাজারের নতুন নির্ধারিত স্থান পরেশ সাগর মাঠ, কাশিপুর বাজারের নতুন নির্ধারিত স্থান কাশিপুর হাইস্কুল মাঠ, পোর্ট রোড বাজারের নতুন নির্ধারিত স্থান এ করিম আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠ, সাগর্দী বাজারের নতুন নির্ধারিত স্থান পিটিআই মাঠ, পুরান বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন রাস্তায় বাড়াতে হবে এবং কালিজিরা বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন মাঠ, বাজারগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসাথে আরো জানানো হয় যারা এ আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net