, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরিশাল সিটি করপোরেশন সহ ১০ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্থ, দু:স্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম কার্যালয় প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে সহায়তা দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি জানান, জেলার ১০ উপজেলায় প্রায় দু’ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা। এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুরু করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া,

সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ। বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেয়া হবে বলে পরিষদ সূত্র জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net