, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাপাইনবাবগঞ্জে ধানকাটার জন্য বরিশালের শ্রমিক পাঠালো বিএমপি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাপাইনবাবগঞ্জে ধানকাটার জন্য বরিশালের শ্রমিক পাঠালো বিএমপি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : দেশে চলছে করোনাভাইরাস মহামারি। এই মহামারি থেকে রক্ষা পেতে জেলায় জেলায় লকডাউন কার্যক্রম চলছে। ফলে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী থেকে শুরু করে অন্যান্য শ্রেণি পেশার মানুষ।

তার মধ্যেই সময় হয়েছে খেতের বোরো ধান ঘরে তোলার। কিন্তু করোনা আতংকে জেলায় জেলায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। তাই ধান কাটা শ্রমিকের অভাবে মাঠের বোরো ফসল মাঠেই নষ্ট হওয়ার উপক্রম ঘটে।

এমনকি এর কারণে দেশ জুড়ে করোনা পরিস্থিতি পরবর্তী খাদ্য সংকট সৃষ্টির আশংকা দেখা দেয়। ফলে বিষয়টিতে দৃষ্টি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নিজেই। তিনি দেশের করোনাকালীন দু:সময়ে মৌসুমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

তারই অংশ হিসেবে ধানকাটা মৌসুমে বিভিন্ন জেলায় জেলায় শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এরই মধ্যে বরিশাল থেকে যাত্রীবাহী বাস যোগে ধানকাটার শ্রমিক পাঠিয়েছেন চাপাইনবাবগঞ্জে।

বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) এর নির্দেশনা অনুযায়ী একটি রিজার্ভ বাসে ৬২ জন শ্রমিক চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এরা সবাই বরিশালে ঠিকাদার ভিত্তিক বিল্ডিং কনস্ট্রাকশন-এ কর্মরত ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, ধানকাটা মৌসুমকে ঘিরে নিজ এলাকায় ফিরতে চান বরিশালে কর্মরত ওই ৬২ জন শ্রমিক। ঘটনাটি জানতে পেরে বিষয়টিতে অধিকতর গুরুত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

পরে তার নির্দেশনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগিতায় শ্রমিকদের শারিরীক দূরত্ব, স্যনিটাইজেশন নিশ্চিত করে বিএমপি’র ব্যানারযুক্ত একটি রিজার্ভ বাসে নিজ গৃহের উদ্দেশ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net