, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
৮ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

৮ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ চলতি মাসের (এপ্রিল) যে কয়দিন বাকি আছে, প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া, কোথাও শিলা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ পাতও হতে পারে। প্রাক-বর্ষার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাসও দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তা ছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড় হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘খুলনা বিভাগ ছাড়া বাকি ৭ টি বিভাগেই চলতি মাসের বাকি দিনগুলোয় ঝড়-বৃষ্টি থাকবে। শিলাবৃষ্টি ও বজ্রপাত হবে দেশের বিভিন্ন স্থানে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের অনেক জায়গায় আজ বুধবার ২৩ এপ্রির দমকা ও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হতে পারে ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net