রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২

শিরোনাম :
আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি মহাসড়ক নির্মানের সিধান্ত প্রধানমন্ত্রীর গৌরনদীতে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক রাক্ষুসি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০ বাড়ি বিলীন তফসিলের আগেই বরিশাল সিটিতে আগাম ভোটের আবহ দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তাদের চুড়ান্ত প্রস্ততির তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

বরিশালে স্বাস্থ্য কর্মকর্তাদের চুড়ান্ত প্রস্ততির তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : প্রানঘাতি করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে তখনকার পরিস্থিতি মোকাবেলার চুড়ান্ত প্রস্ততি এখনই গ্রহণ করতে হবে। এজন্য স্বাস্থ্যবিভাগের স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে যেসব দূর্বলতা রয়েছে সেগুলো চিহিৃত করে দ্রুত সমাধানের তাগিদ দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

বৃহস্পতিবার বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ তাগিদ দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেষ্টহাউজে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, শেরেবাংলা চিকিৎসা মহাব্যিালয় হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভূষন দাস, হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যসেবা দপ্তরগুলোতে স্থানীয় সমস্যাগুলোর যত দ্রুত চিহিৃত করা যাবে, তত দ্রুত স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা হবে।

তিনি বরিশাল বিভাগে করোনাভাইরাস সংক্রামন রোধে সর্বশেষ প্রস্তুতি আক্রান্তদের চিকিৎসা, আক্রান্ত ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বর্তমান অবস্থা, আরটি-পিসিআর ল্যাবের পরীক্ষা কার্যক্রম এবং অন্যান্য রোগীদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে অবহিত হন। সভায় প্রতিমন্ত্রীকে জানানো হয় বরিশাল বিভাগের ৬ জেলায় ৭৫ জনের নমূনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net