, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

পটুয়াখালীতে ১৯ জন করোনায় আক্রান্ত

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে নতুন করে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে পটুয়াখালীতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জনে দাড়িয়েছে। শুক্রবার বিকেলে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী সিভিল সার্জন বলেন, আইইডিসিআর থেকে পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলায় নতুন করে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এরমধ্যে বাউফলের ৫ জন রয়েছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন মহিলা। এরা সবাই বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন এর বাসিন্দা।

এছাড়া ২১ এপ্রিল পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বৃদ্ধেরও করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের বাসায় আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইতিমধ্যে করোনা বিস্তার রোধে ১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন সেবিকা চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net