, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশালে ১ লাখ ৪৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

বরিশালে ১ লাখ ৪৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল জেলায় কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে।

আর এ পর্যন্ত বরিশাল মহানগরসহ গোটা জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৪৩ হাজার ২ শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানাগেছে,

এ পর্যন্ত জেলায় সর্বোমোট ২ হাজার ৫০ মেট্রিকটন চাল, নগদ ৮৭ লাখ টাকা ও শিশুখাদ্য বাবাদ ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যারমধ্যে ১ হাজার ৪৩২ মেট্রিকটন চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়

বাবদ নগদ ৬৮ লক্ষ ৪৫ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ১ লক্ষ ৯০ হাজার টাকা মানবিক সহায়তা কাজে ব্যয় হয়েছে। এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ পর্যন্ত ৩২০ মেট্রিকটন চাল এবং নগদ ৭ লাখ ৭০ হাজার টাকা মোট বরাদ্দ প্রদান করা হয়েছে।

আর এ বরাদ্দ থেকে নগরের ত্রিশটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে। বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান,

জেলার কোন মানুষ যাতে অভুক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন আছেন। আর এ কাজে সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net