, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

পটুয়াখালীতে দশ দোকানদারকে অর্থদন্ড প্রদান

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি॥পটুয়াখালীতে র‌্যাব ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে শনিবার সকালে নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে দশ দোকানদারকে সর্বমোট ২২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চারজন দোকানদারকে ২০০০/- টাকা করে সর্বমোট ৮০০০/- টাকা এবং তিনজন কসমেটিকস দোকানের মালিককে ১০০০/- টাকা করে সর্বমোট ৩০০০/- টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অবৈধ পলিথিন মজুদ রাখায় সনাতন মিস্ত্রীকে ৫০০০/- জরিমানা করা হয়েছে।

 

এছাড়াও রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখার জন্য মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ জন দোকানদারকে ৬০০০/- টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অমিত রায় বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) এবং পরিবেশ সংরক্ষন আইন ২০১০ এর ৬ (ক) ধারা মোতাবেক অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।

 

র‌্যাবের কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন অভিযানের ব্যাপারে বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net