নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য, দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক সকালের সময় বরিশাল ব্যুরো, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসানের বাবা, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাবিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের শোক
দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদি হাসানের বাবা, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাবিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত বাবলু। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের শোক
বরিশালের স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার বরিশাল ব্যুরো, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের পিতা মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাবিব ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।
সাংবাদিক সৈয়দ মেহেদি হাসানের পিতা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাবিব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল। সেই সাথে সংগঠনটির পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাতে এক বার্তায় শোক প্রকাশ করেন সংগঠনের সভাপতি মোঃ আরেফিন তুষার ও সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বরিশাল তরুন সাংবাদিক ফোরামের শোক
রিশালের স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার বরিশাল ব্যুরো, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের পিতা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল তরুন সাংবাদিক ফোরাম।
সেই সাথে সংগঠনটির পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।এক বার্তায় শোক প্রকাশ করেন সংগঠনের সভাপতি মজিবর রহমান নাহিদ,সহ সভাপতি এইচ আর হীরা এবং সাধারন সম্পাদক নাইম ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক সকালের বার্তার শোক
দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের পিতা মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন হাবিব ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শেখ শামীম শোক জানিয়েছেন। আল্লাহ তার পরিবারকে শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply