, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশালে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে পুলিশ কমিশনারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান

বরিশালে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে পুলিশ কমিশনারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড উত্তর পলাশপুরের কাজির গোরস্তান বটতলা নামক স্থানের নিম্ন মধ্যবিত্ত ৩১ পরিবারের মাঝে নগর পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খাঁন (পিপিএম), এর পক্ষ থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৫ কেজি চাল,২ কেজি আটা,২ কেজি আলু ও এক কেজি তেল সহ খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

আজ (২৭ই) এপ্রিল সোমবার দুপুর বারটায় এসব খাদ্য সামগ্রী উপহার স্ব স্ব ব্যাক্তিদের মাঝে হস্তান্তর করা হয়।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খাঁনের পক্ষ থেকে দেয়া খাদ্য সামগ্রী হস্তান্তর কালে মেট্রোপলিটন স্টাফ অফিসার ও সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা আঃ হালিম বলেন, আমাদের পুলিশ কমিশনার স্যারের পক্ষ থেকে যে খাবার দেয়া হয়েছে এতে অনেক পরিবারের কাছে কিছুই না এটা আমরা ভাল করে জানি।

তিনি আরো বলেন বর্তমান যে প্রাণঘাতী করোনা আমাদের দেশ সহ বিশ্বকে উত্তাল করেছে। এ রোগের ঔষদ এখনো তৈরী হয়নি।

এসমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে। আপনাদের মনে রাখতে হবে কার ভিতরে এ করোনা ভাইরাস বাসা বেধে আছে কেহ আমরা জানি না।

এরোগ থেকে আপনি নিরাপদ থাকবেন সেই সাথে আপনার পরিবারের সদস্য সহ এলাকাবাশীকে রক্ষা করবেন। মনে রাখবেন আপনারা যত সচেতনতা রক্ষা করে চলবেন ততই আপনারা রক্ষা পাবেন।

সেই সাথে বরিশাল পুলিশ কমিশনার স্যারের জন্য দোয়া করা সহ আল্লাহ্’র কাছে ফরিয়াদ করেন যাতে তিনি এই মহামারী থেকে আমাদের রক্ষা করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম,স্থানীয় যুব সমাজ সেবক রফিকুল ইসলাম মনু,মোঃ জাহাঙ্গির আকন ও আজাদ খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net