, ,

শিরোনাম :
দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী
বরিশালে ১০৩ পিস ইয়াবায় ৭ বছর কারাদণ্ড

বরিশালে ১০৩ পিস ইয়াবায় ৭ বছর কারাদণ্ড

dynamic-sidebar

ইয়াবা ট্যাবলেট বিক্রির অপরাধে ঝালকাঠি জেলার নলছিটি সুতালরো ডাহুরের পুল এলাকার সরোয়ার হোসেনকে ৭ বছর কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে আদালত। ৫ অক্টোবর বৃহস্পতিবার বরিশালের ২য় অতিরিক্ত জেলা ও দায়রাজজ মোহাঃ রকিবুল ইসলাম বিচারাধীন আদালত আসামীর উপস্থিতিতে তাকে আরো ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ মাস কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, তার বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন এস আই দেলোয়ার হোসেন। অভিযোগে তিনি বলেন,মাদক বিক্রির খবর পেয়ে সন্ধ্যা  সাড়ে ৬ টার দিকে বরিশাল নগরীর সিটি মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সরোয়ারকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তার কাছ হতে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এভাবে মামলা দায়েরের একমাস ৮ দিন পর তদন্তে সত্যতা পেয়ে এস আই আব্দুল কুদ্দুস আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।রাষ্ট্রপক্ষ ৭ জনের মধ্যে ৬ জনের সাক্ষী প্রদানে সক্ষম হয়।সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত সরোয়ারকে ওই দন্ড দেন।রায় শেষে সাজাভোগে তাকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net