ইয়াবা ট্যাবলেট বিক্রির অপরাধে ঝালকাঠি জেলার নলছিটি সুতালরো ডাহুরের পুল এলাকার সরোয়ার হোসেনকে ৭ বছর কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে আদালত। ৫ অক্টোবর বৃহস্পতিবার বরিশালের ২য় অতিরিক্ত জেলা ও দায়রাজজ মোহাঃ রকিবুল ইসলাম বিচারাধীন আদালত আসামীর উপস্থিতিতে তাকে আরো ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ মাস কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, তার বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন এস আই দেলোয়ার হোসেন। অভিযোগে তিনি বলেন,মাদক বিক্রির খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বরিশাল নগরীর সিটি মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সরোয়ারকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তার কাছ হতে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এভাবে মামলা দায়েরের একমাস ৮ দিন পর তদন্তে সত্যতা পেয়ে এস আই আব্দুল কুদ্দুস আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।রাষ্ট্রপক্ষ ৭ জনের মধ্যে ৬ জনের সাক্ষী প্রদানে সক্ষম হয়।সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত সরোয়ারকে ওই দন্ড দেন।রায় শেষে সাজাভোগে তাকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply