বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান সিকদারের বিরুদ্ধে চাল আত্মসাতের ঘটনায় সভাপতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এমন ঘটনা মিথ্যা ও বানোয়াট।এ ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, চাল আত্মসাতের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার সাথে মাধবপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি নান্টু তালুকদারের সাথে ত্রানের তালিকা বাবদ কম্পিউটার খরচ উত্তলন ও বিবিধ বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়।
সেখানে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যস্থতায় ভুল বোজাবুজির অবসান হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারন সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপনের সিদ্ধান্তে সাময়িক বরখাস্ত আমি মেনে নেই।
কিন্তু অতি উৎসাহীত কিছু লোক চাল চুরির অভিযোগে বহিষ্কারের কথা প্রচার করছে। আমি ওই রাজনৈতিক প্রতিহিংসা জনিত প্রচারনার নিন্দা, প্রতিবাদ ও ভিন্ন মত প্রকাশ করছি। তাছাড়া আমি ইউনিয়ন পরিষদের সদস্য নই তাই চাল চুরির প্রশ্নই আসে না।
তিনি আরো বলেন, আগামীতে আমি মাধপপাশা ইউনিয়ন থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যাক্ত করেছি। একটি কুচক্রি মহল আমার মান ক্ষুন্ন করতে এবং মাধবপাশা ইউনিয়নে আমার রাজনৈতিক সামাজিক ভাবে হেয় করার উদ্দেশ্যে নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষে সাংবাদিক ভাইদের কাছে ও তাদের ফেইসবুক আইডিতে মিথ্যা বানোয়াট স্টাট্যাস দিয়ে আমার সম্মান নস্ট করার চেস্টা করতেছে। আমাকে নিয়ে যে মিথ্যা সংবাদ ও ফেইজবুক স্টাট্যাস দেয়া হয়েছে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মোঃ মাহবুবুর রহমান সিকদার
৫নং ওয়ার্ড আ,লীগ সভাপতি
মাধবপাশা ইউনিয়ন
বাবুগঞ্জ,বরিশাল
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply