, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
বানারীপাড়ায় আ’লীগ নেতা তসলিম তালুকদার মৃ’ত্যুবার্ষিকী পালিত

বানারীপাড়ায় আ’লীগ নেতা তসলিম তালুকদার মৃ’ত্যুবার্ষিকী পালিত

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি ::বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তসলিম তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমের বড় ভাই বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম তার রুহের মাগেফরাত কামনায় শনিবার সন্ধ্যায় বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ও বন্দর বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ইফতার ও দোয়ানুষ্ঠানের আয়োজন করেন।

এতে মরহুমের ভায়রা বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী ও ফায়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২০১৮ সালের ২৫ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম তসলিম তালুকদার ইন্তেকাল করেন।

ওই দিন বরিশাল শহরের বাসায় ইফতার করে মাগরিবের নামাজারত অবস্থায় তিনি ষ্ট্রোক করলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

মৃ’ত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net