, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় ৭ বন্দি মুক্ত

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় ৭ বন্দি মুক্ত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় সাতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (০৩ মে) দুপুর ২টার দিকে মুক্তি পাওয়া বন্দিদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। যারা মুক্তি পেয়েছেন, তারা লঘুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, ‘বিশেষ ক্ষমায় মুক্তির প্রথম দিনে আজ মোট ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতার কারণে তিনজনের মুক্তি বিলম্বিত হবে। তবে তাদের যে মামলায় ক্ষমা করা হয়েছে, সেটিতে তার মুক্ত হয়েছেন।’

এর আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করে। এর মধ্যে ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গেছে। তিন ক্যাটাগরিতে সাজামুক্তির জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে হাজতি ও লঘুদণ্ডপ্রাপ্তরা রয়েছেন।

কারা কর্তৃপক্ষ বলছে, বন্দিমুক্তির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৬৩৩ জন। তবে রোববার সকালে সর্বশেষ হিসাব অনুযায়ী ১৩১৫ জন বন্দি রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net