, ,

শিরোনাম :
দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী
বরিশালে চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী দেয়ার উদ্যোগ গ্রহন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালে চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী দেয়ার উদ্যোগ গ্রহন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবনে নেমে এসেছে বিপর্যয় করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা।

এরই ধারাবাহিকতায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেয়ার উদ্যোগ গ্রহন করেন বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম-এমপি।

ইন্টার্ন চিকিৎসকদের জন্য ২ শত পিচ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বৃহষ্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন বরিশালের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের সৌজন্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এসময় শেবাচিম হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ এ.কে.এম নাজমুল আহসানসহ এনআরবিসি ব্যাংকের কর্মকর্তারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net