গৌরনদী প্রতিনিধি
স্ত্রীর সঙ্গে দুলাভাইর পরকীয় সম্পর্ককে কেন্দ্র দাম্পত্য কলহের জের ধরে বরিশালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে স্বামীকে নির্যাতন ও শ্বসরোধ হত্যা করেছে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহত স্বামীর পরিবারের সদস্যরা। এ ঘটনায় গতকাল শুক্রবার নিহতের স্ত্রী মুন্নী তার দুলাভাই জাহাঙ্গীর হোসেন ও ভাগ্নে হাচানকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় অভিযোগ করেছেন নিহতের বাবা মো. হানিফ খান ।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, নিহতের পরিবার ও পুলিশ জানান, পটুয়াখালি জেলার সদর উপজেলার মৌকরন গ্রামের মো. হানিফ খানের পুত্র ও ঢাকা-চট্রগ্রাম রুটের দুরপাল্লার বাসচালক জসিম খান ওরফে সেলিম(৩৫) ৬ বছর আগে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের সোবহান হাওলাদারের কন্যা মুননী আকতার(২৫)কে বিয়ে করেন। স্থানীয়রা জানান, বিয়ের পরে জসিম খান স্ত্রীকে নিয়ে পটুয়াখালিতে বসবাস করে আসছিল। তাদের ঘরে দুটি সন্তান জন্ম নেন।
নিহতের মা সোনাবান বেগম(৫৫) জানান, এক বছর আগে তা পুত্র বধূ মুন্নী বাবার বাড়ি গৌরনদীতে বসবাস করতে স্বামী জসিম খানের কাছে বায়না ধরে। তার পুত্র জসিম খান এতে রাজি না হওয়ায় স্ত্রী নিজেই বাবার বাড়ি গৌরনদীতে এসে বসবাস শুরু করেন। কিছুদিন আগে তার পুত্র সড়ক দূর্ঘটনায় পা ভেঙ্গে আহত হন। অসুস্থ্য অবস্থায় ঈদের দিন স্ত্রী মুন্নীর সংবাদে পুত্র জসিম খান শ্বশুর বাড়িতে আসেন। স্বশুর বাড়িতে স্ত্রীর সঙ্গে জসিম খানের ঝগড়াঝাটি চলতে থাকে।
গৌরনদীর চন্দ্রহার গ্রামের স্থানীয় লোকজন জানান, মুন্নী আকতারের বাবার বাড়ির পাশেই তার দুলাভাই জাহাঙ্গীর হোসনের বাড়ি। ৬ মাস আগে জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শিরিনা বিদেশে চলে যান। সেই থেকে নিহতের স্ত্রীর মুন্নীর সঙ্গে তার দুলা ভাই জ্াহ্ঙ্গাীর হোসেনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে প্রায়ই বিরোধ চলছিল। প্রতিবেশী সবুজ সরদার(৩৫), আল আমিন শেখ(২৭) সাদেক আলী(৩৯) অনেকেই জানান, জসিম খানের স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র ঝগড়াঝাটি এক পর্যায়ে প্রায়ই মুন্নী আকতার তার দুলাভাই জাহাঙ্গীর ও তাদের স্বজনরা জসিম খানকে মারধর করত।
নিহত জসিমের বাবা হানিফ খান অভিযোগ করে বলেন, পুত্রবধূর পরকীয়ায় বাধা দেওয়ায় আমার বাবাকে নির্যাতন করে হত্যা করেছে মুন্নী তার দুলা ভাই জাহাঙ্গীর হোসেন ও তার পুত্র হাচান (১৮)সহ স্বজনরা। বুধবার রাতে তাকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করার পর আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচারনা চালায়। এমনকি আমাকে কোন সংবাদ না দিয়ে নিহত হওয়ার একদিন পর লাশের ময়না তদন্ত শেষ করে বৃহস্পতিবার রাতে আমাকে জানান আমার পুত্র আত্মহত্যা করেছে।
পরকীয়র অভিযোগ সম্পর্কে নিহতের স্ত্রী মুন্নীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে কথা বলতে মুন্নীর দুলা ভাই জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রামবাসী জানান, ঘটনার পর থেকে জাহাঙ্গীর হোসেন ও তার পুত্র হাচান পলাতক রয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার নিহতের পিতা হানিফ খান বাদি হয়ে মুন্নী তার দুলা ভাই জাহাঙ্গীর হোসেন ভাগ্নে হাচানকে আসামি করে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে মামলা তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply