, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
সালামত উল্লাহ্ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যেগে অর্ধশতাধিক দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সালামত উল্লাহ্ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যেগে অর্ধশতাধিক দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের ক্রান্তিলগ্নে ছিন্নমূলদের পাশে এসে দাড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন সহ সমাজের দানশীল ব্যক্তিবর্গ। এর-ই ধারাবাহিকতায় বরিশালেও নানান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি এমন-ই এক মহতী উদ্যেগ গ্রহণ করেছে “সালামাত উল্লাহ রিসার্স ফাউন্ডেশন”।

 

ফাউন্ডেশনটির চেয়ারম্যান, সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট শিল্পপতি মোঃ হাসান মিয়ার অর্থায়নে বরিশালে দু:স্থ, অসহায়দের মাঝে বরিশাল মুক্তখবর পত্রিকার সার্বিক তত্বাবধানে ৩ দিন ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের প্রথমদিনের কার্যক্রম পরিচালিত হয়। শুক্রবার ১ম দিনে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় অর্ধশতাধিক গরীব, অসহায়, দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এমন মহতী উদ্যেগ বাস্তবায়নে বরিশাল’র জনপ্রিয় পত্রিকা “বরিশাল মুক্তখবর” কে সম্পৃক্ত করায় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক, সুব্রত বিশ্বাস ফাউন্ডেশনটির কর্তৃপক্ষ’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন-ডা: মনিষা চক্রবর্তী, (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ বরিশাল), আজমল হুদা মিঠু (পোর্ট অফিসার, বিআইডব্লিউটি, বরিশাল), মো: জি এম খালেদ (প্রধান সম্পাদক, দৈনিক একুশের আলো), মোঃ আর. এ শুভ (প্রকাশক ও সম্পাদক, একুশের আলো, বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ, বরিশাল জেলা সমন্বয়কারী), ফিরোজ (রিপোর্টার, একুশের আলো), শান্ত সহ অন্যান্য ব্যাক্তিবর্গ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net