, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
লকডাউন কার্যকর রাখতে বরিশালে ট্রাফিক পুলিশের অভিযান,মাইক্রোবাস আটক

লকডাউন কার্যকর রাখতে বরিশালে ট্রাফিক পুলিশের অভিযান,মাইক্রোবাস আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে লকডাউন কার্যকর করতে নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার (৯ মে) সকাল ১০ টায় এ অভিযান পরিচালিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার জানান, পটুয়াখালী থেকে ঢাকাগামী ২ টি মাইক্রোবাস নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী পরিবহন করার সময় গাড়ী দুটিকে আটক করা হয়।

এছাড়াও ১ টি প্রাইভেট কারসহ ১১ টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার আরও জানান, সাধারনত রাত ১০ টার পরে ট্রাফিক পুলিশের ডিউটি থাকেনা। এই সুযোগে কিছু গাড়ী চলাচল করছে বলে শোনা গেছে। সরকার ঘোষিত লকডানউন কার্যকর করতে এখন থেকে নথুল্ল­াবাদ এলাকায় একজন সার্জেন্টসহ ট্রাফিক পুলিশ রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এ কে এম ফায়েজুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুত চন্দ্র দে, টি আই আই আঃ রহিম প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net